রেজিস্ট্রেশন বিভ্রাট, শিক্ষকের ভুলে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা
ডিসেম্বর ৬, ২০২৫, ০৮:৫৬ এএম
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি নিয়ে শিক্ষার্থীদের ভোগান্তির অভিযোগ উঠেছে। নির্ধারিত সময় পার হলেও প্রধান শিক্ষক শিক্ষা বোর্ডে রেজিস্ট্রেশন ফি জমা না দেওয়ায় পরবর্তীতে বিলম্ব ফি দিয়ে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে শিক্ষার্থীদের।
এ ছাড়া সিলেবাসের বাইরে কেনা প্রশ্নপত্রে বার্ষিক পরীক্ষা গ্রহণ, নিয়মিত দেরিতে বিদ্যালয়ে আসা, নির্ধারিত...