সুবর্ণচরে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের সাবেক নেতা
ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৪:১০ এএম
নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নেতা মাওলানা মো. ইউসুফ বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন। এ উপলক্ষে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন,...