× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১২:৫৫ এএম

ব্রাউজারেই অডিও-ভিডিও বৈঠক

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১২:৫৫ এএম

ব্রাউজারেই অডিও-ভিডিও বৈঠক

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবার ওয়েব সংস্করণে যুক্ত করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত গ্রুপ অডিও ও ভিডিও কল সুবিধা। নতুন এ ফিচার চালু হলে ব্যবহারকারীরা আর আলাদা ডেস্কটপ অ্যাপ বা স্মার্টফোনের ওপর নির্ভর না করে সরাসরি ব্রাউজার থেকেই গ্রুপ কল করতে পারবেন। ফলে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি অনলাইন মিটিং, ক্লাস কিংবা দলীয় আলোচনাও হবে আরও সহজ ও কার্যকর।

ওয়েব সংস্করণে মিলবে পূর্ণাঙ্গ কলিং অভিজ্ঞতা

এতদিন হোয়াটসঅ্যাপ ওয়েবে শুধু একজনের সঙ্গে অডিও বা ভিডিও কল করা যেত। তবে নতুন আপডেটের মাধ্যমে গ্রুপভিত্তিক কলের সুবিধা যুক্ত হচ্ছে। এতে ওয়েব ব্যবহারকারীরা মোবাইল ও ডেস্কটপ অ্যাপের মতোই প্রায় একই ধরনের কলিং অভিজ্ঞতা পাবেন। প্রাথমিকভাবে সীমিতসংখ্যক বেটা ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। সফল পরীক্ষা শেষে এটি বিশ্বব্যাপী সব ব্যবহারকারীর জন্য চালু করা হবে বলে ধারণা করা হচ্ছে।

একসঙ্গে যুক্ত হতে পারবেন ৩২ জন

নতুন ফিচারের অন্যতম আকর্ষণ হচ্ছে বড় পরিসরে অংশগ্রহণের সুযোগ। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ওয়েব সংস্করণে গ্রুপ অডিও ও ভিডিও কলে সর্বোচ্চ ৩২ জন অংশ নিতে পারবেন। এটি বর্তমানে মোবাইল ও ডেস্কটপ অ্যাপের অংশগ্রহণসীমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ফলে পরিবার, বন্ধু, অফিস কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের দলীয় যোগাযোগ আরও সহজ হবে।

গ্রুপ চ্যাট থেকেই শুরু হবে কল

ফিচারটি চালু হলে গ্রুপ চ্যাটের উপরের অংশে নতুন কল বাটন দেখা যাবে। ব্যবহারকারীরা সেখানে ক্লিক করে সরাসরি ভয়েস বা ভিডিও কল শুরু করতে পারবেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুরো গ্রুপকে যুক্ত না করেও নির্দিষ্ট সদস্যদের নির্বাচন করে কলে আমন্ত্রণ জানানো যাবে। এতে অপ্রয়োজনীয় নোটিফিকেশন কমবে এবং প্রয়োজনীয় সদস্যদের নিয়ে দ্রুত আলোচনা করা সম্ভব হবে।

নিরাপত্তায় অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন

ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় গ্রুপ কলগুলো সিগন্যাল প্রোটোকলভিত্তিক অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত থাকবে। অর্থাৎ কলের অংশগ্রহণকারীদের বাইরে অন্য কেউÑ এমনকি হোয়াটসঅ্যাপ বা এর মূল প্রতিষ্ঠান মেটাওÑ কথোপকথনের তথ্য দেখতে বা শুনতে পারবে না।

কল লিংক ও ওয়েটিং রুম সুবিধা

নতুন আপডেটে থাকছে কল লিংক তৈরির সুবিধা। ব্যবহারকারীরা একটি আমন্ত্রণ লিংক তৈরি করে অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন। প্রতিটি কলের জন্য আলাদা ওয়েব ঠিকানা থাকবে এবং ৩০ দিন ব্যবহার না হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে।

এ ছাড়া ‘ওয়েটিং রুম’ সুবিধার মাধ্যমে কলের আয়োজক অংশগ্রহণকারীদের নিয়ন্ত্রণ করতে পারবেন। ফলে অনাকাক্সিক্ষত ব্যক্তির প্রবেশ ঠেকানো সহজ হবে।

ভিডিও কলে স্ক্রিন শেয়ার

অনলাইন মিটিংয়ের জন্য সবচেয়ে প্রয়োজনীয় ফিচারগুলোর একটি হলো স্ক্রিন শেয়ার। হোয়াটসঅ্যাপ ওয়েবেও এবার যুক্ত হচ্ছে এ সুবিধা। ভিডিও কল চলাকালে ব্যবহারকারীরা নিজেদের স্ক্রিন অন্যদের সামনে প্রদর্শন করতে পারবেন। ফলে প্রেজেন্টেশন, রিপোর্ট, ডকুমেন্ট কিংবা শিক্ষাসামগ্রী সহজেই শেয়ার করা যাবে। তবে এ সুবিধা শুধুমাত্র ভিডিও কলে পাওয়া যাবে; অডিও কলে নয়।

সবচেয়ে বেশি উপকৃত হবেন লিনাক্স ব্যবহারকারীরা

হোয়াটসঅ্যাপের স্বতন্ত্র ডেস্কটপ অ্যাপ বর্তমানে উইন্ডোজ ও ম্যাক ব্যবহারকারীদের জন্য থাকলেও লিনাক্সের জন্য কোনো অফিসিয়াল অ্যাপ নেই।

ফলে লিনাক্স ব্যবহারকারীদের দীর্ঘদিন ধরেই ব্রাউজারনির্ভর থাকতে হয়। নতুন গ্রুপ কল সুবিধা চালু হলে লিনাক্স ব্যবহারকারীরা অতিরিক্ত সফটওয়্যার ছাড়াই ব্রাউজার থেকে পূর্ণাঙ্গ অডিও ও ভিডিও কনফারেন্সিং সুবিধা উপভোগ করতে পারবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!