× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

 ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১২:৫৯ এএম

জি-মেইলের এআই সামারির সুবিধা

 ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১২:৫৯ এএম

জি-মেইলের এআই সামারির সুবিধা

ই-মেইল কথোপকথনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দ্রুত জানার সুযোগ দিতে জিমেইলের ‘এআই ওভারভিউস কনভারসেশন সামারিজ’Ñএর সুবিধা সবার জন্য উন্মুক্ত করছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সুবিধাটি মূলত নির্দিষ্ট ই-মেইল থ্রেডে থাকা বার্তাগুলোর তথ্য বিশ্লেষণ করে সংক্ষিপ্ত আকারে তুলে ধরে। ফলে দীর্ঘ আলোচনার প্রতিটি বার্তা আলাদাভাবে না পড়েও পুরো কথোপকথনের গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে জানা যায়। বর্তমানে সুবিধাটি গুগলের সাবস্ক্রাইবার গ্রাহকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসবাসকারী জি-মেইল ব্যবহারকারীরা ব্যবহার করতে পারেন। গুগল জানিয়েছে, এআই সহকারী জেমিনাই-চালিত এআই ওভারভিউস কনভারসেশন সামারিজের সুবিধাটি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী সব জি-মেইল ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে। অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব তিনটি প্ল্যাটফর্মেই ধাপে ধাপে সুবিধাটি উন্মুক্ত করা হবে। তবে যারা ব্যক্তিগত ই-মেইল বিশ্লেষণে এআইয়ের ব্যবহার নিয়ে উদ্বিগ্ন, তাদের জন্য সুবিধাটি বন্ধ করার ব্যবস্থাও থাকবে।

গুগলের সাপোর্ট পেজের সবশেষ তথ্য অনুযায়ী, এআই ওভারভিউস কনভারসেশন সামারিজের সুবিধাটি প্রাথমিকভাবে ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরীয়, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় ব্যবহার করা যাবে। এর ফলে সাবস্ক্রাইবার গ্রাহক, গুগল ওয়ার্কস্পেস ও বিনা মূল্যে জি-মেইল ব্যবহারকারীরা সহজেই সুবিধাটি ব্যবহার করতে পারবেন। গুগলের তথ্যমতে, জি-মেইলের এআই ওভারভিউস কনভারসেশন সামারিজের সুবিধা বন্ধের জন্য প্রথমে জিমেইলের ‘সেটিংস’ মেন্যুতে যেতে হবে। এরপর ‘জেনারেল’ ট্যাবের অধীনে থাকা ‘গুগল ওয়ার্কস্পেস স্মার্ট ফিচারস’ অপশন নির্বাচন করে ‘ম্যানেজ ওয়ার্কস্পেস স্মার্ট ফিচারস’ অপশন থেকে সুবিধাটি বন্ধ করতে হবে। তবে সুবিধাটি বন্ধ করলে জি-মেইলের অন্যান্য স্মার্ট সুবিধাও অকার্যকর হয়ে যাবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!