ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

যুবকের আত্মহত্যা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৬:৪২ এএম

কুমিল্লার লাকসামে পারিবারিক কলহের জেরে মইন উদ্দিন (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বেলতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মইন উদ্দিন বেলতলা এলাকার আবুল হাসেম ও রানু বেগমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক ও জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে মইন উদ্দিন মানসিক চাপে ছিলেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মইন উদ্দিনের ছেলে ঘরের ভেতর বাবাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।