× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৪:০৭ এএম

ফেডারেশন কাপ

নাটকীয়তা শেষে কিংস অ্যারেনাতেই ফাইনাল

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৪:০৭ এএম

নাটকীয়তা শেষে কিংস অ্যারেনাতেই ফাইনাল

নজিরবিহীন নাটকীয়তা ও ভেন্যু নিয়ে তৈরি হওয়া টানাপোড়েন শেষে জানা গেছে, পূর্বনির্ধারিত বসুন্ধরা কিংস অ্যারেনাতেই অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের ফাইনাল। তবে নির্ধারিত সময়ের চেয়ে এক দিন পিছিয়ে আজ বুধবার মাঠে গড়াবে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার এই হাইভোল্টেজ শিরোপা লড়াই।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এ সিদ্ধান্ত নেয়।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ম্যাচের কয়েক ঘণ্টা আগে পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। বসুন্ধরা কিংস গণমাধ্যমকর্মীদের জন্য খোলা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বাফুফেকে পাঠানো একটি চিঠি প্রকাশ করে। সেখানে তারা ফাইনাল থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি প্রতিপক্ষ মোহামেডানকে ‘চ্যাম্পিয়ন’ ঘোষণা করার অনুরোধ জানায়।

এর আগে এদিন সকাল ১০টায় জাতীয় দলের কোচ ও ফেডারেশন কাপ ইস্যুতে জরুরি সভায় বসে বাফুফের ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি। সভা শেষে দুপুর ১টা ১০ মিনিটে বাফুফে এক বিজ্ঞপ্তিতে জানায়, অনিবার্য কারণবশত মঙ্গলবার ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে না।

বাফুফের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মধ্যকার ‘ইউনাইটেড হেলথকেয়ার ফেডারেশন কাপ ২০২৫-২৬’-এর ফাইনাল ম্যাচটি আজ ১৯ মে ২০২৬ তারিখ বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে না। ম্যাচটি আগামীকাল বুধবার, ২০ মে ২০২৬ তারিখ একই সময়ে বসুন্ধরা স্পোর্টস সিটির কিংস অ্যারেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।’

বাফুফে ‘অনিবার্য কারণ’-এর কথা উল্লেখ করলেও মূল সংকটের সূত্রপাত হয় ভেন্যু নিয়ে মোহামেডানের আপত্তি থেকে। কয়েক দিন আগে ক্লাবটি বাফুফেকে চিঠি দিয়ে কিংস অ্যারেনায় ফাইনাল আয়োজনের বিরোধিতা করে। বিষয়টি নিয়ে গত সোমবার রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের উপস্থিতিতে দুই পক্ষের বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। মোহামেডান নিজেদের অবস্থানে অনড় থাকে।

এই টানাপোড়েনের মধ্যেই ম্যাচ শুরুর প্রায় পাঁচ ঘণ্টা আগে সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিকের স্বাক্ষর করা এক চিঠিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে বসুন্ধরা কিংস। সেখানে বাফুফের অবস্থানকে ‘প্রশ্নবিদ্ধ’ উল্লেখ করে ফাইনাল বাতিল এবং প্রতিপক্ষকে চ্যাম্পিয়ন ঘোষণা করার অনুরোধ জানানো হয়।

এর পরই দীর্ঘ নাটকীয়তা শেষে ফাইনালের ভেন্যু ও সূচি নিয়ে জটিলতার সমাধান করে বাফুফে।

রূপালী বাংলাদেশ

Link copied!