× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ১০:৪৯ পিএম

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ১০:৪৯ পিএম

আটক ইয়াসিন আলী। ছবি : সংগৃহীত

আটক ইয়াসিন আলী। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা পৌর এলাকায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা পুলিশ।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার নাম ইয়াসিন আলী (১৯)। তিনি চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার ইসলামপাড়া এলাকার মৃত রমজান আলী রুজদারের ছেলে তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে সোমবার (১৫ জুন) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে ইয়াসিন আলীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকা, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগ রয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, বিশেষ অভিযানে ইয়াসিন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!