চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ইকোপার্কের পশ্চিম পাশসংলগ্ন সরকারি পুনর্বাসন এলাকার একটি ঘর থেকে জেরিন আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) উপজেলার ওই পুনর্বাসন এলাকার ঘরের ভেতর থেকে জেরিনের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত জেরিনের স্বজনদের অভিযোগ, তার স্বামী ফারুক মাদকাসক্ত ছিলেন এবং পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই জেরিনের সঙ্গে বিরোধে জড়াতেন। তাদের দাবি, ফারুক শ্বাসরোধ করে জেরিনকে হত্যা করার পর ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ ঘরের ভেতর ফাঁসিতে ঝুলিয়ে রাখেন।
পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।



