× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৪:১৩ পিএম

অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৬ টন ডিজেল জব্দ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৪:১৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দর সংলগ্ন চেয়ারম্যান ঘাটা এলাকায় অভিযান চালিয়ে ৬ টন অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল ও সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, প্রায় ৩০টি ড্রামে সংরক্ষিত প্রায় ৬ টন ডিজেল জব্দ করা হয়েছে। পাশাপাশি ডিজেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহৃত তিনটি পাম্পও জব্দ করা হয়। উদ্ধারকৃত ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ওসি মোস্তফা আহম্মেদ বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিমানবন্দর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ডিজেল ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে তেল মজুত ও সরবরাহের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অনিয়ম সৃষ্টি না হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!