ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

চুয়াডাঙ্গা-২ আসনে দাড়িপাল্লার জয়

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:২৪ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী রুহুল আমিন। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান খান বাবুকে ব্যাপক ব্যবধানে পরাজিত করে তিনি বিজয়ী হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ আসনের মোট ভোটকেন্দ্র ছিল ১৭৪টি। এর মধ্যে গণনা হওয়া কেন্দ্রগুলোর হিসাব অনুযায়ী ইসি ও মাঠপর্যায়ের তথ্য নিম্নরূপ- প্রাপ্ত ভোট: ধানের শীষ: ১ লাখ ৬৩ হাজার ২৯৯, দাড়িপাল্লা: ২ লাখ ১০ হাজার ১১১।

ফলে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী রুহুল আমিন ৪৬ হাজার ৮১২ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন এবং বেসরকারিভাবে বিজয়ী হিসেবে ঘোষিত হয়েছেন।

এ আসনের দামুড়হুদা, জীবননগর এবং সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত চুয়াডাঙ্গা-২ দীর্ঘদিন ধরেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। এবারও উত্তেজনা ছিল তুঙ্গে।

তবে শেষ পর্যন্ত দাড়িপাল্লা প্রতীকই ব্যাপক ভোটে এগিয়ে বিজয়ের মুকুট অর্জন করে। নির্বাচন-পরবর্তী আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা সাপেক্ষে চূড়ান্ত তথ্য জানাবে নির্বাচন কমিশন।