ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৪:৩৩ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সালথা উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন, উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত মোতালেব মোল্যার ছেলে কামাল হোসেন মোল্যা (২৮) এবং আটঘর ইউনিয়নের মীরকান্দি গ্রামের মৃত আনারউদ্দিন মাতুব্বরের ছেলে মো. জিয়া মাতুব্বর (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে পৃথকভাবে ২০ পিস করে মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা এসব ইয়াবা অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল বলে জানিয়েছে পুলিশ।

সালথা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।