× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৩:৪০ পিএম

গাজীপুরে কারখানার পানি পানে অসুস্থ ৫০

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৩:৪০ পিএম

গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শ্রমিকদের অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। ছবি- সংগৃহীত

গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শ্রমিকদের অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। ছবি- সংগৃহীত

গাজীপুরে নাওজোর এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড কারখানার পানি পান করে অসুস্থ হয়েছেন অর্ধ শতাধিক শ্রমিক।

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ওই ঘটনার পর কারখানাটি ছুটি ঘোষণা করা হয়।

পুলিশ ও কারখানা শ্রমিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও নাওজোর এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড নামে কারখানায় শ্রমিকরা যান। পরে তারা কারখানার মধ্যে পানি পান করেন। ওই পানি খাওয়ার পর অর্ধ শতাধিক শ্রমিকের পেটব্যথা শুরু হয়। পরে তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে শ্রমিকরা উত্তেজিত হলে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

ওই কারখানার শ্রমিক মেহেদী হাসান বলেন, কারখানায় প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিক কাজ করে। সকালে কাজে এসে তাদের মধ্যে অনেকেই পানি পান করে। এরপরই তারা অসুস্থ হয়ে যায়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন কারখানা ছুটি দেওয়া হয়েছে।

গাজীপুর শিল্পপুলিশের এসপি একেএম জহিরুল ইসলাম বলেন, প্রতিদিন শ্রমিকরা কারখানার সাপ্লাই পানি পান করেন। আজ তারা কারখানার ওই পানি পান করলে ৪০-৫০ জন পেটে ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে বেশির ভাগই নারী শ্রমিক। এ ঘটনার পর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাসন থানার ওসি মো. শাহিন খান বলেন, সকাল ৯টায় পানি পান করলে এ পর্যন্ত ৫০ জনের মতো পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। গার্মেন্টস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

রূপালী বাংলাদেশ

Link copied!