ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

কুষ্টিয়ায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৪:৫৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া পৌর বাজারে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে বাজারের বিভিন্ন নিত্যপণ্যের মূল্যতালিকা, মজুত পরিস্থিতি ও বিক্রয় কার্যক্রম পর্যালোচনা করা হয়।

এ সময় অনিয়মের দায়ে একটি ফলের দোকানকে ২ হাজার টাকা এবং একটি মুদি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। কেউ যাতে অতিমুনাফা বা কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে জন্য নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।