ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

গফরগাঁওয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৬:১১ পিএম
গফরগাঁওয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষের সময় গুলির ঘটনায় আতঙ্ক। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেল সোয়া ৫টায় পৌর শহরের থানা এলাকা ইসলামিয়া স্কুলের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে প্রতীক পাওয়ার পর বিএনপির প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিল দুটি থানা এলাকার ইসলামিয়া স্কুলের সামনে গিয়ে মুখোমুখি হয়ে যায়। এ সময় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষের ঘটনা ঘটে এবং গুলি বর্ষণের পদক্ষেপ নেওয়া হয়।

পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করলে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছেন।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল আল মামুন বলেন, গফরগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে।