ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

বৃদ্ধ জামায়াতকর্মীকে পিটিয়ে জখম

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৮:৪৬ এএম
আহত সানু মৃধা। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলে সানু মৃধা (৭০) নামের এক বৃদ্ধ জামায়াতকর্মীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছিদ্দিকবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই সময় সানু মৃধা বাজার থেকে হেঁটে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ পেছন থেকে চার-পাঁচ দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।

সানু মৃধা অভিযোগ করে বলেন, তিনি জামায়াতের একজন কর্মী। এ কারণে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর লোকজন তার ওপর হামলা করতে পারে।

আহত সানু মৃধাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বাউফল থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।