মেধা বিজ্ঞান উদ্ভাবনের সারা দেশের মতো রাজশাহীর চারঘাট উপজেলায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১২ জুন সকালে উপজেলা পরিষদ হলরুমে বিজ্ঞানভিত্তিক প্রযুক্তিনির্ভরশীল শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয। বিজ্ঞানভিত্তিক অধ্যায়ন দেশের অগ্রগতির বড় ভূমিকা রাখবে। আগামীতে বিজ্ঞান বিষয়ে পড়ালেখার মনোনিবেশ বৃদ্ধির লক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান চাঁদ এমপি।
উপজেলা পরিষদ অডিটোরিয়াম স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির আয়োজন করেন এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এসইডপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা। উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলে ৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে তবে উদ্ভাবনী কর্মসূচিতে উপজেলার মোট ৭২টি শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের আবিষ্কার নিয়ে প্রদর্শন করেছেন ।
উপজেলা একাডেমিক সুপারভাইজর রাহিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্তকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এমপি। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলার শিক্ষা গবেষণা কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার।
আবু সাইদ চাঁদ এমপি বলেন, জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। আমাকে ফুলের ডালা বা ক্রেস দিয়ে খুশি করার দরকার নেই, দেশের জন্য কাজ করুন । তিনি বলেন, শিক্ষকদের সঠিক সময়ে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের বাস্তবমুখি শিক্ষা প্রদান করতে হবে। এবার বাজেটে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে যেন শিক্ষকের মান মর্যাদায় কাজ করছে বর্তমান সরকার। আগামীতে সরকারের কোনো অনুষ্ঠানে যেন শিক্ষক-ছাত্র-ছাত্রী এবং বিজ্ঞান প্রযুক্তি মেলাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে সে জন্য ইউএনওকে নির্দেশনা দেন এমপি।
উপজেলা বিএনপি সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান, চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক ও চারঘাট প্রেসক্লাব সাবেক সভাপতি নজরুল ইসলাম বাচ্চু প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলার নন্দনগাছি ডিগ্রি কলেজ শ্রেষ্ঠ ও শ্রেণি শিক্ষক ডা. কামরুজ্জামানসহ সরদহ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠানসহ শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন আবু সাঈদ চাঁদ এমপি।

