ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

পদত্যাগ করলেন আওয়ামী লীগের দুই নেতা

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০২:৫৬ পিএম
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (১৩ জুন) পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এই তথ্য নিশ্চিত করেন।

পদত্যাগকারী নেতারা হলেন— মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান খান এবং ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রাম মণ্ডল।

বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তারা মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে তারা স্বেচ্ছায় দলীয় পদ ও সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে তারা আরও উল্লেখ করেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

আওয়ামী লীগের এই দুই নেতার পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।