ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাবেক যুগ্ন জেলা জজ, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
জানা যায়, ২১৩ কেন্দ্রে দীপেন দেওয়ান ধানের শীষ পেয়েছেন ২৫৯৯৮০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পহেল চাকমা ফুটবল পেয়েছেন ৩০৯৯২ ভোট। বেসরকারি ভাবে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
জেলা বিএনপির শীর্ষ নেতা ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো বলেন, এ বিজয় বিএনপি পরিবারের একা নয়। এ বিজয় রাঙামাটিবাসীর। জনগণ ন্যায় ও সত্যের পথে রায় দিয়ে ফ্যাসিবাদের চির বিদায় দিয়েছে। ভোটারা দীর্ঘ দিনের স্বাধীন মতামত দিতে পেরেছে।

