ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

শনিবার যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৯:৩৬ পিএম
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। প্রতীকী ছবি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়  শনিবার (৩ জানুয়ারি) ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুনামগঞ্জ গ্রিডের ১৩২/৩৩ কেভি সুইচিং স্টেশনের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শান্তিগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এতে বলা হয়েছে, নির্ধারিত কাজ শেষে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

এ সময় সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।