× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:১৬ পিএম

ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মধুপুরে মানববন্ধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:১৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তার দাবিতে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাগরিকসমাজ।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মধুপুর উপজেলার আনারস চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, নারী অধিকারকর্মী ও আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটাররা বিভিন্ন সময় ভয়ভীতি, হুমকি ও প্রভাবের মুখে পড়ে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হন। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এসব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

বক্তারা আরও বলেন, নির্বাচনি সময়ে যেন কোনো ধরনের সহিংসতা, হয়রানি বা ভয়ভীতি প্রদর্শন না হয়, সে বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিশেষ করে পাহাড়ি ও বনাঞ্চলঘেরা এলাকায় বসবাসকারী আদিবাসী ভোটারদের ভোটকেন্দ্রে যাতায়াত নিরাপদ করার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নারী ভোটারদের ক্ষেত্রে ভোটকেন্দ্রে পৃথক বুথ, নিরাপদ পরিবেশ ও হয়রানিমুক্ত পরিস্থিতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভোটের দিন ও এর আগের সময়গুলোতে সংখ্যালঘু ও আদিবাসী অধ্যুষিত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান।

মানববন্ধন থেকে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়—নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করে সব ভোটারের জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

শেষে মানববন্ধনকারীরা একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্র সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!