ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে বাংলাদেশ কংগ্রেস মনোনীত ‘ডাব’ প্রতীকের প্রার্থী একজন।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী ছিলেন এ কে এম শফিকুল ইসলাম। কাস্টিং হওয়া ভোটের ৮ ভাগের ১ ভাগও না পাওয়ায় তিনি জামানতের ৫০ হাজার টাকা ফেরত পাবেন না।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৬২ হাজার ৪১২ জন। এর মধ্যে ২ লাখ ৯২ হাজার ৪৮১ ভোট কাস্ট করা হয়েছে। এই আসনে প্রার্থীর জামানত ফেরত পেতে কমপক্ষে ৩৬ হাজার ৫৬০ ভোট প্রয়োজন ছিল।
এর চেয়ে কম ভোট পাওয়ার কারণে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী এ কে এম শফিকুল ইসলাম জামানত হারিয়েছেন। ‘ডাব’ প্রতীকে তিনি পেয়েছেন মাত্র ১০৯ ভোট।


