× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৬:২৬ পিএম

মধুপুরের শপিংমলে আগুন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৬:২৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের মধুপুর উপজেলা সদরের সাবা স্কয়ার নামের অভিজাত শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে মার্কেটটি।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে মার্কেটের তৃতীয় তলায় জমে থাকা কার্টুন, পলিথিন ও কাগজের বাক্সসহ পরিত্যক্ত বর্জ্যে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে, এতে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টাঙ্গাইলের উপ-পরিচালক হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তৃতীয় তলায় ফেলে রাখা কার্টুনে কোনো ধূমপায়ীর ফেলে দেওয়া সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ওই তলায় বিদ্যুৎ সংযোগ না থাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

মার্কেটের ব্যবস্থাপক সমির উদ্দিন জানান, তৃতীয় তলায় বিভিন্ন দোকানের ফেলে রাখা কার্টুন ও বর্জ্য সংরক্ষণ করা ছিল, সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, আগুন বড় আকার ধারণ করার আশঙ্কা থাকলেও দ্রুত নিয়ন্ত্রণে আনার ফলে বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

আশপাশের উপজেলা থেকেও ইউনিটগুলো প্রস্তুত ছিল বলে জানান তিনি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!