× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৭:০৩ এএম

মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন, বন উজাড় বন্ধের দাবি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৭:০৩ এএম

মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন, বন উজাড় বন্ধের দাবি

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় শালবন ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় বন উজাড় বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার শোলাকুড়ী বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সচেতন জনগণের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শালবন রক্ষায় বিভিন্ন স্লোগান দেন এবং বন উজাড় বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা বলেন, মধুপুরের শালবন দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের অন্যতম আধার। কিন্তু অপরিকল্পিতভাবে গাছ কাটা, অবৈধ দখল এবং বিভিন্ন মানবসৃষ্ট কর্মকাণ্ডের কারণে এ বনভূমি হুমকির মুখে পড়েছে। এভাবে বন উজাড় চলতে থাকলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে।

কর্মসূচিতে বক্তব্য দেন শোলাকুড়ী কলেজের প্রভাষক বকুল হোসেন, শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেস আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হক, সহকারী প্রধান শিক্ষক সোহেল আরমান এবং পরিবেশকর্মী রাতুল মুন্সী।

রাতুল মুন্সী বলেন, শালবন আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটি শুধু অক্সিজেনের উৎস নয়, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার অন্যতম ভিত্তি। শালবন রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎ রক্ষা করা।

পুরো কর্মসূচি সঞ্চালনা করেন গণমাধ্যমকর্মী হাসনাত জুবায়ের। শেষে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান, যাতে মধুপুরের ঐতিহ্যবাহী শালবন রক্ষা পায়।

রূপালী বাংলাদেশ

Link copied!