ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৮:৩৯ এএম
শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা। 

প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ

বেলা ১১টা : প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

বিকেল ৩টা : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

বিকেল ৪টা : প্রধানমন্ত্রী তারেক রহমান সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।

রমজান র‌্যালি ও সাংস্কৃতিক সন্ধ্যা

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে সাইমুম শিল্পীগোষ্ঠী রমজান র‍্যালি ও রমজানের গান নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে। এ আয়োজনে বাংলাদেশের মুসলমানদের রমজানকে স্বাগত জানানোর ঐতিহ্যবাহী সংস্কৃতি উপস্থাপন করা হবে।