× UCB Sticker Card
শনিবার, ২০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ০৯:০০ পিএম

আবারও স্বর্ণের দামে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ০৯:০০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫১৭ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণর দাম হবে এক লাখ ২৪ হাজার ৫০১ টাকা। স্বর্ণের এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণর দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণর নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল (বুধবার) থেকে স্বর্ণর নতুন দাম কার্যকর হবে। আজ প্রতি ভরি ভালো মানের স্বর্ণ এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকায় বিক্রি হয়েছে।

আরবি/ এইচএম

Link copied!