ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

সৈনিক পদে যোগদানের বয়সসীমা বৃদ্ধি

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৭:৫৪ পিএম
সেনাবাহিনী। ছবি- সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদানের বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে। ২০২৬ সাল থেকে এই পদে ১৭ বছর থেকে ২৩ বছর বয়সের তরুণরা যোগদান করতে পারবেন।

রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীতে ২০২৬ সাল থেকে সৈনিক পদে যোগদানের বয়সসীমা বৃদ্ধি কার্যকর হবে।

বর্ধিত বয়সসীমা

সাধারণ ট্রেড: ১৭ হতে ২২ বছর

টেকনিক্যাল ট্রেড (টিটি): ১৭ হতে ২৩ বছর