× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০৮:৩৪ পিএম

জাতীয় যুব কাউন্সিলের সাবেক সভাপতি মাসুদের সস্ত্রীক দেশত্যাগে নিষেধাজ্ঞা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০৮:৩৪ পিএম

মাসুদ আলম-আয়েশা সিদ্দিকা। ছবি- রূপালী বাংলাদেশ

মাসুদ আলম-আয়েশা সিদ্দিকা। ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় যুব কাউন্সিলের সাবেক সভাপতি ও ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম এবং তার স্ত্রী আয়েশা সিদ্দিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বুধবার (২৫ জুন) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান আদালতে আবেদন দাখিল করেন।

আবেদনে উল্লেখ করা হয়, মাসুদ আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে এবং এরই মধ্যে একজন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মাসুদ আলম ও তার স্ত্রীর নামে দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। এ ছাড়া তারা দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারেন- এমন তথ্যও পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তরের ঝুঁকি দেখা দিয়েছে।

আবেদনে আরও বলা হয়, তারা যদি দেশ ছেড়ে চলে যান, তাহলে চলমান অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। ফলে অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে মাসুদ আলম ও আয়েশা সিদ্দিকার বিদেশগমনে নিষেধাজ্ঞা দেওয়া অত্যন্ত জরুরি।

প্রসঙ্গত, মাসুদ আলম সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ই-লার্নিং ও যুব উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে তার সক্রিয় সম্পৃক্ততা ছিল।

Link copied!