স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অভিনন্দন জানাল পাকিস্তান
মার্চ ২৬, ২০২৬, ০২:১২ পিএম
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের সরকার এবং জনগণকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ অভিনন্দন জানিয়েছে।
বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের সরকার ও জনগণ বাংলাদেশের সরকার এবং জনগণকে তাদের উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানায়।
পাকিস্তান বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা...