‘আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে’
জানুয়ারি ১১, ২০২৬, ০৬:৩৯ পিএম
যদি আমরা আবারও গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান।
রোববার (১১ জানুয়ারি) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নাগরিক পদক-২০২৫ প্রদান...