তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা হান্নানের বহিষ্কার দাবি
নভেম্বর ২৫, ২০২৫, ০৬:১৩ পিএম
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে সভায় প্রকাশ্যভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি, ঔদ্ধত্বপূর্ণ ও অসৌজন্যমূলক বক্তব্য রাখার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের বিরুদ্ধে। এর প্রতিবাদে তার বহিষ্কার দাবি করে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিএনপি নেতারা।
মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি...