× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০২:৪৫ পিএম

হেফাজতে ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০২:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে রাসুলুল্লাহ (সা.) -এর নামে জঘন্য কটূক্তির ঘটনায় প্রতিবাদ ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

কর্মসূচি অনুযায়ী, সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেটে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে দলটি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হেফাজতে ইসলাম বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ও সেক্রেটারি মাওলানা মামুনুল হক এক যৌথ বিবৃতিতে বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসুল (সা.)-এর নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণ রানে তাকে সমর্থন করার ঘটনায় বিশ্বের সর্বস্তরের ধর্মপ্রাণ নবীপ্রেমিক মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই কটূক্তির নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমরা খুঁজে পাচ্ছি না।

ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দিতে নেতারা হেফাজতের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশের আপামর তৌহিদি জনতার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

আরবি/ এইচএম

Link copied!