পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
এপ্রিল ১, ২০২৬, ০৬:৫৫ পিএম
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামে জমির পানিতে ডুবে তিন শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তিন শিশু হলো- ফটিকগুলি গ্রামের শিপার আহমদের ছেলে ও মাদরাসাপড়ুয়া ছাত্র জিসান আহমেদ (১২), একই গ্রামের আশিক আলীর ছেলে ও মাদরাসাপড়ুয়া ছাত্র ইমাদ আহমেদ (৯)...