২ কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’ : টিকিটের জন্য হাহাকার
মার্চ ৩০, ২০২৬, ০৯:৫৯ এএম
ঈদের আমেজে প্রেক্ষাগৃহে রীতিমতো ঝড় তুলেছে তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। তুলনামূলক কম প্রদর্শনী (শো) নিয়েও দর্শক টানার ক্ষেত্রে চমক দেখিয়েছে তারকাবহুল এই চলচ্চিত্রটি। মুক্তির মাত্র আট দিনেই ২ কোটি টাকা আয়ের মাইলফলক স্পর্শ করেছে সিনেমাটি।
পরিচালক তানিম নূর নিশ্চিত করেছেন, স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্স থেকে...