কোপা সুদামেরিকানা জিতল আর্জেন্টাইন ক্লাব লানুস
নভেম্বর ২৩, ২০২৫, ০৮:৪৪ পিএম
দীর্ঘ ১২ বছরের অপেক্ষা শেষে আবারও মহাদেশীয় ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুট পরল আর্জেন্টাইন ক্লাব লানুস। ২০২৫ সালের কোপা সুদামেরিকানা ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে তারা টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করেছে শক্তিশালী ব্রাজিলিয়ান ক্লাব অ্যাটলেটিকো মাইনিরোকে।
প্যারাগুয়ের রাজধানী অ্যাসুন্সিয়নের ডিফেনসোরেস দেল চাকো স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত ফাইনালটি ছিল চরম সতর্কতা ও কৌশলের এক প্রদর্শনী। ১২০ মিনিটের...