বড়দিনে ভারতে খ্রিষ্টানদের ওপর ৬০টির বেশি হামলা
ডিসেম্বর ২৬, ২০২৫, ০২:৪৮ পিএম
ভারতে উগ্রপন্থি হিন্দুত্ববাদী গ্রুপগুলোর বিরুদ্ধে বেশ কয়েকটি জায়গায় খ্রিষ্টানদের বড়দিনের উদযাপনে বাধা দেওয়া বা হেনস্তা করার অভিযোগ উঠেছে। খ্রিষ্টধর্মীয় সংগঠনগুলোর পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোও এ নিয়ে গভীর উৎকণ্ঠা জানিয়ে বিবৃতি দিয়েছে।
ভারতের ক্যাথলিক বিশপ’স কনফারেন্স বলেছে, বড়দিনের মৌসুমে খ্রিষ্টানদের ওপর সুনির্দিষ্টভাবে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো আক্রমণ চালাচ্ছে। এসব ঘটনায় ‘কোনো যদি-কিন্তু না রেখেই নিন্দা জানাচ্ছে’...