সিলেটে ৩০ একর খাস জমি উদ্ধার করল প্রশাসন
নভেম্বর ১৫, ২০২৫, ০৮:২১ পিএম
সিলেট শহরতলীর খাদিমপাড়া ও খাদিমনগর এলাকায় ব্যাপক অভিযানে ৩০ একর সরকারি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। একই সঙ্গে খাস জমিতে নির্মিত প্রায় ৩০টি অবৈধ ভবন উচ্ছেদ করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। অভিযানে জমি দখল, জাল দলিল তৈরি এবং ভুয়া কাগজপত্রের মাধ্যমে জমি কেনা–বেচার অভিযোগে...