ধানের চেয়ে খড়ের মূল্য বেশি!
নভেম্বর ২, ২০২৫, ০৯:৫৫ পিএম
টাঙ্গাইলের গোপালপুরে চলছে ধান কাটার মৌসুম। কিন্তু কৃষকদের মুখে নেই হাসি, বরং চিন্তার ভাঁজ। মাঠে সোনালি ধান পেকে গেলেও বাজারে দেখা দিয়েছে এক অদ্ভুত বাস্তবতা—ধানের চেয়ে গরুর খাদ্য খড়ের দামই এখন বেশি।
দেশের গবাদিপশুর প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত খড়ের চাহিদা সম্প্রতি অস্বাভাবিকভাবে বেড়েছে। কৃষিজমি দিন দিন কমে যাওয়া, অনিয়মিত বৃষ্টিপাত ও...