গোপালপুরে ৮ ঘোড়া জবাইয়ের অভিযোগে ৪ জন আটক
ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১১:৫২ এএম
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আটটি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১টা ৩০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিটের মধ্যে গোপালপুর থানাধীন ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা...