পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডিবিসিসিআই প্রতিনিধি দলের বৈঠক
নভেম্বর ১৬, ২০২৫, ০২:২৩ পিএম
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিবিসিসিআই) প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই), বাংলাদেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন, নেদারল্যান্ডসে বাংলাদেশি মেলা আয়োজন, বিটুবি (বিজনেস-টু-বিজনেস) সংযোগসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে ডিবিসিসিআইয়ের পক্ষ...