জাবিতে চারদিনব্যাপী নাট্য পার্বণ শুরু হচ্ছে ১৩ মে
মে ১২, ২০২৬, ০৮:৪৭ পিএম
জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে ‘রক্তিম ধরা শুচি হোক সংস্কৃতির শুদ্ধতায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৩ থেকে ১৬ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে চারদিনব্যাপী ‘নাট্য পার্বণ ২০২৬’।
মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির দপ্তর সম্পাদক...