খামেনি কি দেশত্যাগ করছেন, যা বলছে ইরানি দূতাবাস
জানুয়ারি ১১, ২০২৬, ০৮:১১ পিএম
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশটির বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। এরই মধ্যে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছিল, ৮৬ বছর বয়সি...