সেচ সংকট নিরসনে বুড়ি তিস্তা নদী খননের দাবি কৃষকদের
ডিসেম্বর ৮, ২০২৫, ০৫:২৯ পিএম
নীলফামারীর জলঢাকায় বুড়ি তিস্তা নদী খনন করে সেচ সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকেরা।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে জলঢাকা-ডিমলা সড়কের কালিগঞ্জ বাজার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে তারা সড়ক অবরোধে অংশ নেন। এতে প্রায় তিন ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
এতে বক্তব্য দেন: শফিক হোসেন,...