সেচ প্রকল্প ঘিরে উত্তপ্ত তিস্তাপাড়
জানুয়ারি ৫, ২০২৬, ১১:৪৮ এএম
নীলফামারীর ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলার ওপর দিয়ে প্রবহমান বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলাধার খনন নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় জনপদ। গত ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি আনসার ক্যাম্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে প্রায় ৭০০ কৃষকের বিরুদ্ধে মামলা করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এর প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে গত...