দীপেন দেওয়ানের সঙ্গে রাজস্থলীর ত্রিপুরা জনগোষ্ঠীর সৌজন্য সাক্ষাৎ
মার্চ ৩, ২০২৬, ০৭:১৪ পিএম
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার দুর্গম এলাকার ত্রিপুরা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে রাঙ্গামাটির নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে রাজস্থলীর বিভিন্ন এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিজয় ত্রিপুরা (খ্রিস্টান ধর্মীয় পালক), রসনাতি ত্রিপুরা (মহিলা...