পুলিশ সপ্তাহ শুরু কাল, ১০৭ জনকে পদক দেবেন প্রধানমন্ত্রী
মে ৯, ২০২৬, ০৬:২৯ পিএম
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল রোববার শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ- ২০২৬। এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ।
কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর পুলিশ বাহিনীর ১০৭ সদস্যকে পদক দেওয়া হবে। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত অনুষ্ঠানে তাদের পদক পরিয়ে দেবেন...