শেরপুরে প্রবাসীর পরিবারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
এপ্রিল ৬, ২০২৬, ০৬:৩৮ পিএম
শেরপুরের সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে আমেরিকা প্রবাসী ৩ বোনের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী মরিয়ম আক্তার মৌসুমী।
এর আগে গত (৩ এপ্রিল) শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে...