দশমিনায় প্রথমবারের মতো রঙিন ফুলকপি ও ব্রকলি চাষে সাড়া
ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০১:০৬ পিএম
উপকূলীয় অঞ্চল দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নে প্রথমবারের মতো রঙিন ফুলকপি ও ব্রকলির পরীক্ষামূলক চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন কৃষক সুলতান সরদার।
উপজেলা কৃষি অফিসের এসএসিপি-রেইনস প্রকল্পের আওতায় ১ বিঘা জমিতে বাস্তবায়িত এ সবজি প্রদর্শনী এখন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে।
উচ্চমূল্যের সাদা, হলুদ ও বেগুনি আভাযুক্ত রঙিন ফুলকপি...