অপারেশন ম্যানগ্রোভ শিল্ডে সুন্দরবনে বন্দুকযুদ্ধ, আটক ৩
মে ১৫, ২০২৬, ০৩:০৩ পিএম
সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানের সময় ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটে।
শুক্রবার (১৫ মে ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন...