জাতীয় গ্রিডে যোগ হচ্ছে দৈনিক ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস
ডিসেম্বর ৩, ২০২৫, ০৯:২৮ পিএম
হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপে ওয়ার্কওভার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কূপ থেকে দৈনিক প্রায় ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান সরবরাহ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিএফসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন, কোম্পানির মহাব্যবস্থাপকগণ,...