ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে নৌবাহিনীর বার্ষিক মহড়া সমাপ্ত
নভেম্বর ৩০, ২০২৫, ১০:০১ পিএম
বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর পাঁচ দিনব্যাপী ‘বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫’ সফলভাবে সমাপ্ত হয়েছে। মহড়ায় নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফ্ট, মিসাইল বোটসহ উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ অংশ নেয়। পাশাপাশি অংশগ্রহণ করে নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়াডস।
রোববার (৩০ নভেম্বর) বানৌজা খালিদ বিন ওয়ালিদ...